মুহাম্মদ মাহবুবুর রহমান একজন ইসলাম, ইতিহাস ও সিরাতভিত্তিক লেখক। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রথম শ্রেণীতে কামিল পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৮তম বিসিএস পাশ করে দীর্ঘ প্রায় ২৭ বছর বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন।
ইসলামের ইতিহাস পাঠ ও গবেষণার প্রতি গভীর আগ্রহ থেকেই তাঁর লেখালেখি শুরু। তিনি সহজ ও প্রাঞ্জল ভাষায় শিশু-কিশোর ও সাধারণ পাঠকের জন্য ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করতে চেষ্টা করেন। তাঁর লেখালেখির মূল লক্ষ্য হলো- কুরআনের মৌলিক বিষয় নবীজীর (সঃ) জীবন, সাহাবায়ে কেরামের আদর্শ এবং ইসলামের নৈতিক শিক্ষাকে পাঠকের হৃদয়ে জীবন্ত করে তোলা।
তাঁর লিখিত অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে-
১. কুরআনে বর্ণিত আল্লাহর আদেশ ও নিষেধ
২. আল-কুরআনের আয়নায় নিজেকে গড়ি
৩. সালাত কায়েম করবো কিভাবে?
৪. কুরআনের ভাষায় আল-কুরআনের কাহিনী
৫. ছোটদের মহানবী (স:)
৬. আল-কুরআনে জান্নাত ও জাহান্নামের রূপ।
তিনি বিশ্বাস করেন, সঠিক ইতিহাস ও আদর্শভিত্তিক জ্ঞানই একটি সুন্দর ও নৈতিক সমাজ গঠনের ভিত্তি। বর্তমান গ্রন্থটি তাঁর সেই প্রচেষ্টারই একটি বিনয়ী উপস্থাপনা।