ডেলিভারি
- এলাকা: সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়।
- ডেলিভারি চার্জ: অর্ডার কনফার্মের আগেই চেকআউট পেজে চার্জ দেখানো হয়।
- সময়: অর্ডার কনফার্মের পর ঢাকার ভেতরে সাধারণত ২–৩ কার্যদিবস এবং ঢাকার বাইরে ৩–৫ কার্যদিবস লাগে। ছুটি বা প্রতিকূল আবহাওয়ায় একটু বেশি সময় লাগতে পারে।
- বই কুরিয়ারে দেওয়ার পর ফোন বা WhatsApp-এ জানানো হয়।
পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারি
- বিকাশ, রকেট, নগদ বা উপায়ে পেমেন্ট করলে সঠিক ট্রানজেকশন আইডি দিন। যাচাই শেষে অর্ডার প্রক্রিয়া হয়।
- ক্যাশ অন ডেলিভারি বেছে নিলে বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।
- ডেলিভারি পারসনের সামনে প্যাকেট খুলে বই দেখে নেওয়া ভালো।
রিটার্ন ও এক্সচেঞ্জ
নিচের ক্ষেত্রে বই হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে WhatsApp-এ জানান:
- ভুল বই এসেছে।
- বই ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছেছে।
- ছাপার ত্রুটি আছে (যেমন পাতা কম, উল্টো বা অস্পষ্ট ছাপা)।
জানানোর সময় প্যাকেট ও বইয়ের ছবি বা ভিডিও পাঠালে দ্রুত সমাধান করা যায়। যাচাই শেষে আমরা বই বদলে দেব, বদলানো সম্ভব না হলে মূল্য ফেরত দেব।
পছন্দ না হওয়া বা মন পরিবর্তনের কারণে বই ফেরত নেওয়া হয় না।
রিফান্ড
রিফান্ড অনুমোদিত হলে আপনি যে পদ্ধতিতে পেমেন্ট করেছিলেন সেই বিকাশ, রকেট, নগদ বা উপায় নম্বরে ৩–৫ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়।
অর্ডার বাতিল
বই কুরিয়ারে দেওয়ার আগে অর্ডার বাতিল করা যাবে। বাতিল করতে চাইলে যত দ্রুত সম্ভব WhatsApp-এ জানান।
যোগাযোগ
অর্ডার, ডেলিভারি বা রিটার্ন নিয়ে যেকোনো প্রশ্নে WhatsApp করুন: ০১৯০৭০৯৮৬৬১
