GyanBithy (gyanbithy.com) থেকে কেনাকাটা করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে।
অর্ডার ও কনফার্মেশন
- অর্ডার দেওয়ার পর ফোন, SMS বা WhatsApp-এ কনফার্ম করা হতে পারে।
- ভুল বা অসম্পূর্ণ তথ্য (নাম, নম্বর, ঠিকানা) দিলে অর্ডার বিলম্বিত বা বাতিল হতে পারে।
দাম ও স্টক
- সাইটে দেখানো দাম টাকায়। দাম ও অফার আগে জানিয়ে পরিবর্তন হতে পারে, তবে কনফার্ম হয়ে যাওয়া অর্ডারের দাম বদলাবে না।
- অর্ডারের পর কোনো বই স্টকে না থাকলে আপনাকে জানানো হবে। আপনি চাইলে অন্য বই নিতে পারবেন, অথবা পরিশোধিত টাকা ফেরত পাবেন।
পেমেন্ট
- চেকআউটে যে পেমেন্ট পদ্ধতিগুলো দেখানো থাকে (বিকাশ, রকেট, নগদ, উপায়, ক্যাশ অন ডেলিভারি) সেগুলোর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
- মোবাইল ব্যাংকিং পেমেন্টে সঠিক নম্বর ও ট্রানজেকশন আইডি দিতে হবে। যাচাই শেষে অর্ডার প্রক্রিয়া শুরু হয়।
ডেলিভারি ও রিটার্ন
ডেলিভারির সময়, চার্জ এবং রিটার্নের নিয়ম আমাদের ডেলিভারি ও রিটার্ন পলিসি পাতায় দেওয়া আছে। অর্ডার করলে সেটিও মেনে নিয়েছেন বলে ধরা হবে।
কপিরাইট
এই সাইটের লেখা, ছবি ও ডিজাইন GyanBithy-এর। অনুমতি ছাড়া ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না।
দায়সীমা
কুরিয়ার, ইন্টারনেট বা আমাদের নিয়ন্ত্রণের বাইরের কারণে ডেলিভারিতে দেরি হলে আমরা তা কমাতে সর্বাত্মক চেষ্টা করব এবং আপনাকে জানাব।
শর্ত পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ করা হতে পারে। সর্বশেষ সংস্করণ সবসময় এই পাতায় থাকবে।
যোগাযোগ
প্রশ্ন থাকলে WhatsApp করুন: ০১৯০৭০৯৮৬৬১
